ট্রাম্প সমর্থিত ফিলিস্তিনি বংশোদ্ভূত আফসুরা হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ১২:২১ এএম


ট্রাম্প সমর্থিত ফিলিস্তিনি বংশোদ্ভূত আফসুরা হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থিত ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা উত্তর আমেরিকা মহাদেশের হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হন্ডুরাসে গত ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। এর তিন সপ্তাহেরও বেশি সময় পর বুধবার (২৪ ডিসেম্বর) ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানী তেগুসিগালপার সাবেক মেয়র আসফুরাকে ট্রাম্প নির্বাচনের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘হন্ডুরাসে স্বাধীনতার একমাত্র প্রকৃত বন্ধু’ বলে উল্লেখ করেন এবং জনগণকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, আসফুরা জয়ী না হলে হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি আসফুরার ন্যাশনাল পার্টির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। তাকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত মামলায় ৪৫ বছরের সাজা ভোগ করছিলেন।

ভোট গণনায় বিলম্বের মধ্যে ট্রাম্প আবারও নির্বাচনে হস্তক্ষেপমূলক মন্তব্য করেন বলে দাবি করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়াই তিনি জালিয়াতির অভিযোগ তোলেন এবং বলেন, প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা আসফুরার অবস্থান বদলানো হলে ‘ভয়াবহ পরিণতি’ হবে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, আসফুরার প্রতি ট্রাম্পের এই সমর্থন লাতিন আমেরিকায় একটি রক্ষণশীল রাজনৈতিক বলয় গড়ে তোলার বৃহত্তর কৌশলের অংশ। এই বলয়ের মধ্যে এল সালভাদরের নায়িব বুকেলে থেকে শুরু করে আর্জেন্টিনার হাভিয়ের মাইলেই পর্যন্ত নেতাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প।

এদিকে, বিরোধী প্রার্থী সালভাদর নাসরাল্লা ও ক্ষমতাসীন লিব্রে দল ট্রাম্পের মন্তব্যকে সরাসরি নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। 

বিজ্ঞাপন

ডিসেম্বরের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসরাল্লা বলেন, শেষ মুহূর্তে ট্রাম্পের হস্তক্ষেপ তার জয়ের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

নির্বাচনের ফল ঘোষণার পর সব পক্ষকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট-নির্বাচিত আসফুরাকে অভিনন্দন জানায় এবং সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে তার প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী।  

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) মহাসচিব আলবার্ট রামদিন বলেন, সংস্থাটি নির্বাচনের ফলাফল ‘নোট করেছে’ এবং আগামী কয়েক দিনের মধ্যে পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশ করবে। তিনি স্বীকার করেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা জটিলতা ছিল এবং এখনো সব ভোটের পূর্ণ পুনর্গণনা শেষ হয়নি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission